ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন রাখী, সবার ধারণা ভূতে ধরেছে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 11:40 AM

অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন রাখী, সবার ধারণা ভূতে ধরেছে!

অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন রাখী, সবার ধারণা ভূতে ধরেছে!

বলিউডের ড্রামা কুইন রাখী সবন্ত। যার মুখে কোনো কিছুই যেন আটাকায় না। খারাপ কিংবা ভালো যেকোনো কথাই সে মিডিয়ার সামনে নির্ভয়ে বলতে থাকেন। কিন্তু যার মুখ দিয়ে অনর্গল কথা বের হত সে আজ চুপ। কেউ প্রশ্ন করলে দু-চার কথা বলেই আবার চুপ হয়ে যাচ্ছেন। আয়নার সামনে গিয়ে অঝরে কাঁদছেন। আবার কখনো হঠাৎ করে কান্না করছেন ‘বিগ বস’ এর নায়িকা রাখী সবন্ত।

এলোমেলো চুলে আয়নার সামনে দাঁড়িয়ে রাখী সবন্ত, মুখে নেই মেকআপ, গাল বেয়ে গড়িয়ে চলেছে অশ্রুধারা। ‘বিগ বস’ এর আগামী এপিসোডের টিজারে এমনই দেখা গেল অচেনা রাখীকে। যে রাখীর মুখ দিয়ে খইয়ের মতো কথা ফোটে, সেই রাখী একেবারে নিশ্চুপ।

কখনো চিৎকার করে উঠছেন, আবার কখনো বলছেন, ‘এই বাড়িতে আমি ২০০ বছর ধরে রয়েছি।’  তিনি কী করছেন, কী বলছেন বাড়ির কেউই কোনো কিছুর কূলকিনারা করে উঠতে পারছেন না।

এই অচেনা রাখীকে দেখে কিছুটা আতঙ্কেই আছেন সবাই। বাড়ির দুই সদস্য আরশি খান এবং জ্যাসমিন ভাসিন রীতিমতো ভয়ে আছে! সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘তাহলে কি ভূতে ধরল রাখীকে?’

সত্যিই রাখীকে ভূত ধরেছে না কি এ সবই ‘বিগ বস’ এর টাস্ক অনুযায়ী নিছক নাটক? এই প্রশ্নের উত্তর দেবে এই রিয়্যালিটি শোয়ের নতুন এপিসোড। তবে রাখী থাকলে যে নাটকীয়তাও থাকবে তা বোধহয় এত দিনে অনেকেই বুঝে গেছেন।

কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে রাখী বলেছিলেন, কাজের জন্য সালমান খানের ভাই সোহেলের কাছে সাহায্য চেয়েছিলেন রাখী। তিনিই রাখীকে ‘বিগ বস’ এ ফেরার সুযোগ করে দেন। এখন এই শোয়ে নতুন করে কেরিয়ার শুরুর পথ দেখছেন রাখী।

অন্য দিকে, রাখীর স্বামী রিতেশ জানিয়েছেন ‘বিগ বস’ এর মাধ্যমে নিজের পরিচয় জনসমক্ষে আনতে চান তিনি।

রিতেশ বলেন, এই মুহূর্তে আমার জীবনে রাখীর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আমি পৃথিবীকে বলতে চাই, রাখী সবন্ত আমার স্ত্রী। তার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। বিগ বস এর থেকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি অবশ্যই সেই শোয়ে যাব।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status