ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ ৪০ হাজার ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:52 AM

বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ ৪০ হাজার ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ ৪০ হাজার ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৪০ হাজার ৪৩৯ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৭২৭ জনে।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ২৪ ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ১৪১ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ২৮ হাজার ৮৪৯ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ১ লাখ ২৪ হাজার মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৫৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৪ লাখ ২৪ হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৮২ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (প্রায় ২৯ লাখ ৩৫ হাজার), ফ্রান্স (২৫ লাখ ৮৪ হাজারের বেশি), যুক্তরাজ্য (২১ লাখ ৯৫ হাজারের বেশি) ও তুরস্ক (২১ লাখের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২০ হাজার ৩১১ জন)। তারপরে ইতালিতে ৭০ হাজার ৯০০ জন, যুক্তরাজ্যে ৬৯ হাজার ৭৩২ জন, ফ্রান্সে ৬২ হাজার ৩৮৯ জন ও ইরানে ৫৪ হাজার ৩০৮ জন মারা গেছেন।

এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৬১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৩৮৯টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২২৭টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৩৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.১৪ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমকি ২৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status