ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কাতারের আকাশে চার বাহরাইনি যুদ্ধবিমান, জাতিসংঘে অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:09 PM

কাতারের আকাশে চার বাহরাইনি যুদ্ধবিমান, জাতিসংঘে অভিযোগ

কাতারের আকাশে চার বাহরাইনি যুদ্ধবিমান, জাতিসংঘে অভিযোগ

কাতারের আকাশসীমায় চার বাহরাইনি যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনায় বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অভিযোগ করেছে দোহা।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জাতিসংঘে স্থায়ীভাবে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি নিরাপত্তা কাউন্সিলের কাছে এ ঘটনায় একটি চিঠি দিয়েছেন।

চিঠিটি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান জেরি ম্যাটজিলার কাছে পাঠিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, ৯ ডিসেম্বর কাতার ভূখণ্ডের জলসীমায় বাহরাইনের চার সামরিক যুদ্ধবিমান অনুপ্রবেশ করে।  এতে কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা লঙ্ঘন করায় দোহা তীব্র নিন্দা জানিয়েছে। সূত্র: ইয়েনি শাফাক


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status