ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সহিংসতা রোধ কল্পে ইসলামপুরে কমিউনিটি সচেতনতা মূলক সভা
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Thursday, 24 December, 2020, 7:40 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 December, 2020, 7:44 PM

সহিংসতা রোধ কল্পে ইসলামপুরে কমিউনিটি সচেতনতা মূলক সভা

সহিংসতা রোধ কল্পে ইসলামপুরে কমিউনিটি সচেতনতা মূলক সভা

লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধ কল্পে জামালপুরের ইসলামপুরে কমিউনিটি সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকালে ইসলামপুর থানা আয়োজনে থানা মাঠে ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল,ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,এম এ সামাদ পারভেজ মেমরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস,ইউএনএফপিএ বাংলাদেশের জেলা সমন্বয়কারী আব্দুল আসাদ খান।
অন্যানের মধ্য সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমার চৌধুরী শাহিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা পারভীন পূথি,মাইনুল ইসলাম ফুলু প্রমূখ।

 বক্তারা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, শেখ হাসিনা সরকারের আমলে লিঙ্গ ভিত্তিক যে সহিংসতা তা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে৷

আমাদের এই লিঙ্গ ভিত্তিক বৈষম্য দুর করে নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশের দায়িত্ব নিতে হবে৷  এ সময় বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ভবিষ্যতে নারী ও শিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

 সভায় বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশ নেয়

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status