ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শাহীন-৯ যৌথ আকাশ মহড়ায় চীন-পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 7:25 PM

শাহীন-৯ যৌথ আকাশ মহড়ায় চীন-পাকিস্তান

শাহীন-৯ যৌথ আকাশ মহড়ায় চীন-পাকিস্তান

দুই দেশের নিরাপত্তা মোকাবেলায় চীন ও পাকিস্তান যৌথ আকাশ  মহড়া শাহীন-৯ সম্পন্ন করেছে। দেশ দুটির বিমানবাহিনীর অংশগ্রহণে বৃহস্পতিবার মহড়াটি সম্পন্ন হয়। পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।  

এর আগে বুধবার পাকিস্তান বিমানবাহিনীর ঘাঁটিতে এ মহড়াটি শুরু হয়।  দুই বন্ধু দেশের বিমান মহড়ায় অংশগ্রহণ করে পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী (পিএলএএএফ) এবং পাকিস্তান বিমানবাহিনী। এই মহড়াটি এক বছর পাকিস্তান ও পরের বছর চীনে হয়ে থাকে।   

এ সময় পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল (এসিএম) মুজাহিদ আনোয়ার খান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নং রং।  

চীনা রাষ্ট্রদূত তার বক্তব্যে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ ও দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতার বিষয়ে আহ্বান জানিয়েছেন।

পরবর্তী আকাশ মহড়া শাহীন দশম ২০২১ সালে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন         
     
     
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status