ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জয়পুরহাটে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 7:04 PM

জয়পুরহাটে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য আটক

জয়পুরহাটে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য আটক

জয়পুরহাটের ক্ষেতলালের মুন্দাইল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ অন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুুতির সময় মুন্দাইল এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্র ও ট্রাকসহ ৬ সদস্যকে আটক করা হয়। তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে

আটকরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান, গাইবান্ধার ক্ষুদ্র মাটি বাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই, বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম, নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল, তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন, একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী।
 
ওসি আরো জানান, একটি অভিনব ও সংঘবদ্ধ চক্র। জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনো মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status