ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
৩ দিন পর ভেসে উঠল মাঝির লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 4:19 PM

৩ দিন পর ভেসে উঠল মাঝির লাশ

৩ দিন পর ভেসে উঠল মাঝির লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর আবু হানিফা (৬০) নামের এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেস্বর) দুপুরে উপজেলার বিশনন্দী বাজারের মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফা নরসিংদীর মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ভারপ্রাপ্ত কর্মকর্তাআ (ওসি) ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আবু হানিফের নৌকা ভাড়া নিয়ে দুই লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীদল কাজ করলেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার লাশ ভেসে উঠে।

তিনি আরও জানান, আবু হানিফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status