ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আলিয়াই তার জীবনসঙ্গী! শেষ পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 4:12 PM

আলিয়াই তার জীবনসঙ্গী! শেষ পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর

আলিয়াই তার জীবনসঙ্গী! শেষ পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর

করোনা যেন সবকিছুই পালটে দিয়েছে। করোনার ছোঁয়া থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে বর্তমানে প্রায় প্রত্যেকেই সচেতন। নিজেদের জীবনযাত্রাকে আমূল পালটে ফেলেছেন প্রায় সবাই।এবার সেই আভাস দিলেন রণবীর কাপুরও।

সম্প্রতি একটি সংবাদমাদ্যমের সাক্ষাৎকারে হাজির হন রণবীর কাপুর। তিনি বলেন, বিয়ে নিয়ে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে মহামারী যদি তাদের জীবনকে স্পর্শ না করে, তাহলে শিগগিরই তারা সাতপাকে বাঁধা পড়তে পারেন। যদিও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। যদিও আলিয়া তার চেয়ে অনেক বেশি মেধাবী। গিটার বাজানো থেকে শুরু করে চিত্রনাট্য লেখা, প্রায় সবকিছুই আলিয়া পারেন। আলিয়াকে নিজের জীবনে পেয়ে তিনি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান বলে মনে করেন বলেও জানান রণবীর কাপুর।

এদিকে সম্প্রতি আলিয়া বলেন, তার মাত্র ২৫ বছর। কেন তার বিয়ে নিয়ে সবাই এত মাতামাতি করেন, তা বুঝতে পারেন না। বিয়ে করে সংসার অবশ্যই করবেন কিন্তু তার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রযোজন নেই বলে স্পষ্ট জানান আলিয়া ভাট। এবার আলিয়ার সুরে গলা মিলিয়েই বিয়ে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন রণবীর কাপুর।

সম্প্রতি পরিচালক অয়ন মুখার্জির সিনেমা ব্রক্ষ্মাস্ত্রের শুটিং শেষ করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ব্রক্ষ্মাস্ত্রের শুটিং শেষ করার পর আপাতত ওই সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করছেন রণবীর, আলিয়া।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status