ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মেসির গোল হজম করা প্রতিটি গোলরক্ষককে বিশেষ বিয়ার উপহার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 3:04 PM

মেসির গোল হজম করা প্রতিটি গোলরক্ষককে বিশেষ বিয়ার উপহার

মেসির গোল হজম করা প্রতিটি গোলরক্ষককে বিশেষ বিয়ার উপহার

সম্প্রতি এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এই গোলমেশিনের অনন্য অর্জন একটু ভিন্ন উপায়ে উদযাপন করছে বিখ্যাত বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুদওয়েজার। মেসির গোল হজম করে প্রত্যেক গোলরক্ষককে গোল সংখ্যার সমান স্মারক বিয়ার পাঠিয়েছে তারা।

স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে লক্ষ্যভেদ করে বার্সেলোনার হয়ে ৬৪৪তম গোল করেন মেসি। এর মাধ্যমে বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ও তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলে কে ছাড়িয়ে যান তিনি।

মেসির ঐতিহাসিক এই রেকর্ড উদযাপন করতে জন্য বুদওয়েজার স্পেশাল এডিশন হিসেবে ৬৪৪টি বিয়ার বানিয়ে সেই সকল গোলরক্ষকদের বাসায় পাঠিয়ে দিয়েছে, যাদের বিপক্ষে মেসি গোল করেছে।

মজার ব্যাপার, মেসি যে গোলরক্ষকের বিপক্ষে যতগুলো গোল করেছেন তার কাছে ঠিক সেই কয়টি বিয়ার পাঠানো হয়েছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬০ জন গোলরক্ষককে পরাস্ত করেছেন মেসি। তাদের প্রত্যেকেই পাচ্ছে বিশেষ এই বিয়ার।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status