ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 1:51 PM

শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু

শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু।

বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুন নাহার (২৫)।

এ ঘটনায় অসুস্থ নুরুন নাহারের শিশুপুত্র নাঈমকে (৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুস সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পটকা মাছ খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status