|
সম্পর্ক বাঁচাতে এমন কাজও করতে পারেন একজন নার্স!
নতুন সময় ডেস্ক
|
|
সম্পর্ক বাঁচাতে এমন কাজও করতে পারেন একজন নার্স! জানা গেছে, আটক নার্সের নাম অশ্বিনী। বেঙ্গালুরুর এক নামী হাসপাতালের আপৎকালীন বিভাগে কাজ করেন তিনি। এর আগে দু’বার বিয়ে হয়েছিল অশ্বিনীর। কিন্তু তা বেশিদিন টেকেনি। প্রথমে সে অশ্বিনীর নগ্ন, অশালীন ভিডিও পাঠাত। পরে অশ্বিনীর নারী সহকর্মীদের ভিডিও পাঠায়। সম্পর্ক বাঁচাতে হাসপাতালের বাথরুমের সিলিঙে মোবাইল ফোন লুকিয়ে রাখত অশ্বিনী। নারী কর্মীরা সেখানে গোসল করতেন। সেই ছবি ও ভিডিও প্রেমিককে সরবরাহ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ছবি ও ভিডিও অনলাইনেও বিক্রি করা হতো। হাসপাতালের এক কর্মী সিলিঙে অশ্বিনীর ফোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অনৈতিক কাজ ফাঁস হয়ে গেলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে অশ্বিনী। তাকে সুস্থ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভেলোর থেকে অশ্বিনীর প্রেমিক প্রভুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ। কোনও কোনও সাইটে এই ছবি ও ভিডিওগুলো বিক্রি করা হয়েছে। প্রভুর সঙ্গে এই কর্মকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
