ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নানাকে বিয়ের আশায় স্বামীকে তালাক, অতঃপর...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:55 AM

নানাকে বিয়ের আশায় স্বামীকে তালাক, অতঃপরins class=

নানাকে বিয়ের আশায় স্বামীকে তালাক, অতঃপর

নানাকে বিয়ে করার জন্য প্রেমিক নানার বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে ওই তরুণীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সভারচর পশ্চিমপাড়ার জহুরুল হকের ২২ বছর বয়সী মেয়ে পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে মেয়েটির নানার চাচাতো ভাই।

তরুণীর দাবি, বছর খানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে পাঁচ মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন।

স্বামীকে তালাক দেওয়ার পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু সাদ্দাম তালবাহানা শুরু করেন। এরপর ওই তরুণী বিয়ের দাবিতে গত ১৬ ডিসেম্বর থেকে সাদ্দামের বাড়িতে অনশনে বসেন।

এ ঘটনার দু’দিন পর থেকেই সাদ্দাম আত্মগোপনে চলে গেছেন।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status