ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
করোনার নতুন ধরন: বিশ্বস্বাস্থ্য সংস্থার আলোচনা সভা বুধবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:22 AM

করোনার নতুন ধরন: বিশ্বস্বাস্থ্য সংস্থার আলোচনা সভা বুধবার

করোনার নতুন ধরন: বিশ্বস্বাস্থ্য সংস্থার আলোচনা সভা বুধবার

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও) যুক্তরাজ্যে শুরু হওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা প্রজাতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বুধবার।

সংস্থাটির এক মুখপাত্র বলেন, তথ্য আদান-প্রধানের উদ্দেশ্যে এ আলোচনা ডাক দেওয়া হয়েছে। খবর সংবাদসংস্থা রয়টার্সের।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

যদিও জেনেভা-ভিত্তিক সংস্থাটি জানায় যে এমনটি মহামারী বিবর্তনের একটি সাধারণ অংশ।  সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন সনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসা করছে।

এদিকে ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন জমেছে বর্ডার এলাকায়।

এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য এক বিবৃতিতে জানায়, জরুরি পন্য সমূহ যেমন খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে তুলনামূলক আগে যেতে দেওয়া উচিত।

অন্যদিকে ডাব্লিউ এইচ ও বারবার বলেছে, করোনার নতুন ধরনের ভাইরাসটি টিকার কার্যকারিতার উপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status