ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
তাহলে কি ম্যারাডোনা আত্মহত্যা করেছিলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 11:23 PM

তাহলে কি ম্যারাডোনা আত্মহত্যা করেছিলেন

তাহলে কি ম্যারাডোনা আত্মহত্যা করেছিলেন

মৃত্যুর পর প্রায় একমাস হতে চললো দিয়েগো ম্যারাডোনার। কিন্তু এখনও তার মৃত্যু নিয়ে বিতর্ক শেষ হয়নি। বরং, ফুটবল রাজপুত্রের মৃত্যু নিয়ে নতুন তত্ব হাজির করেছেন তার এক চিকিৎসক। ওই চিকিৎসকের মতে ম্যারাডোনার মৃত্যু বরণ করেননি, বরং তিনি আত্মহত্যা করেছেন।

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবার তার এই মৃত্যুকে আত্মহত্যা বলে বিস্ফোরক দাবি করে বসলেন কিংবদন্তি ফুটবলারের সাবেক চিকিৎসক আলফ্রেডো কাহে।

১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের চিকিৎসক ছিলেন আলফ্রেডো। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘দিয়েগোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে দিয়েগো মানসিক অবসাদে ভুগছিল। সে নাকি ঠিক মতো খাওয়া-দাওয়া করতো না। ওষুধ খেতে চাইত না। ঘরবন্দি হয়ে থাকত। কারও সঙ্গে দেখা করত না। দিয়েগোর মৃত্যুর কয়েকদিন আগেই ওর সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনলাম দিয়েগো নাকি ভেরোনিকাকে বারবার বলত সে আর বাঁচতে চায় না। আমার কাছে দিয়েগোর মৃত্যু তাই আত্মহত্যাই।’

এখানেই থেমে থাকেননি আলফ্রেডো। পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে তিনি জানালেন, ২০০৭ সালেও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল কিংবদন্তি। আলফ্রেডো বললেন, ‘২০০৭ সালে কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিল দিয়েগো। বড়সড় দুর্ঘটনা হয়নি। পরে তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে সে আমায় বলেছিল, হ্যাঁ আজ পারলাম না, তবে ভবিষ্যতে আবার চেষ্টা করব।’

আলফ্রেডোর বিশ্বাস হচ্ছে না, তার প্রিয় দিয়েগো আর নেই। সে কারণে ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি করলেন তিনি। বললেন, ‘কোনো সন্দেহ নেই দিয়েগোর চিকিৎসায় গাফিলতি ছিল। আমি বুঝতে পারছি না, মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে কিভাবে দিয়েগোকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হল। ওকে হাসপাতালে রাখা উচিত ছিল। ডাক্তারের পর্যবেক্ষণে থাকলে দিয়েগো ঠিক মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারতো। এ থেকেই প্রমাণ পাওয়া যায় লিওপোল্ডো চিকিৎসক হিসেবে কতটা অনভিজ্ঞ।’

ম্যারাডোনার মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল লিওপোল্ডোকে। যার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তোলে ম্যারাডোনার পরিবার। আর্জেন্টাইন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, যদি দেখা যায় চিকিৎসার গাফিলতিতেই ফুটবল রাজপুত্রের মৃত্যু হয়েছে তবে বড় শাস্তির মুখে পড়বেন লিওপোল্ডো।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status