ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নান্দাইলে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসল প্রতিবন্ধী কিশোরীর লাশ!
তাপস কর
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 7:47 PM

নান্দাইলে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসল প্রতিবন্ধী কিশোরীর লাশ!

নান্দাইলে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসল প্রতিবন্ধী কিশোরীর লাশ!

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসল প্রতিবন্ধী কিশোরীর লাশ। নিখোঁজ  বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী আকলিমা খাতুনের (১৮) লাশ ভেসে উঠল বাড়ির পাশে পুকুরে।  আজ মঙ্গলবার সকালে তার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী আকলিমা খাতুন নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. আব্দুল খালেকের কন্যা। সে আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী ছিল

 গত রবিবার থেকে আকলিমা খাতুনকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। তার পিতা আব্দুল খালেক তাকে অনেক খোঁজাখুঁজির পর ওই দিন রাতেই নান্দাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন।

দুই দিন পর আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়িসংলগ্ন আনোয়ার মাস্টারের পুকুরে আকলিমা খাতুনের মৃতদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করেন এবং মৃতের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য লাশ মর্গে পাঠান। তবে এ রিপোর্ট লিখা পযর্ন্ত পুলিশ এব‍্যাপারে কাউকে গ্রেফতার করতে পাড়েনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status