ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কষ্টের টাকায় কেনা বাসটিই পরিণত হলো ঘাতকে, মালিকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 3:23 PM

কষ্টের টাকায় কেনা বাসটিই পরিণত হলো ঘাতকে, মালিকের মৃত্যু

কষ্টের টাকায় কেনা বাসটিই পরিণত হলো ঘাতকে, মালিকের মৃত্যু

কষ্টের টাকায় কেনা নিজের বাসেই চাপা পড়েই বাসটির মালিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই) নড়িয়া উপজেলার ফতেহজঙ্গপুর গ্রামের আমজাত আলী হাওলাদারের ছেলে।
 
জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান, সোমবার দুপুরে হাওলাদার পরিবহন নামের একটি বাস জাজিরা মাঝির ঘাট থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিলো। জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তখন বাসে থাকা মালিক জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই) বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার জানান, বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status