ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি আরবে বিক্রি হচ্ছে বড়দিনের সামগ্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 7:01 PM

সৌদি আরবে বিক্রি হচ্ছে বড়দিনের সামগ্রী

সৌদি আরবে বিক্রি হচ্ছে বড়দিনের সামগ্রী

খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর পালিত হবে। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। স্থানীয়রা এ ঘটনাকে অবিশ্বাস্যো বর্ণনা করে বলেছেন, এটি অকল্পনীয়, বিরল ঘটনা!

সৌদি আরবে মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকদের ধর্মচর্চা নিষিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির মুসলমানদের রক্ষণশীলতা থেকে বের করে আনার চেষ্টা করছেন।

তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এ পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে।

রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেন, আমি কল্পনা করতে পারি না, এটি দেখব। বড়দিন উপলক্ষে শান্তা ক্লজের পুতুল, বাবেল, ক্রিস্টমাস ট্রি ও বিভিন্ন গহনা বিক্রি করা হচ্ছে।  এই বাসিন্দা বলেন, আমি অবাক হয়ে গেছি। তিনি এগুলো শনাক্ত করে বাতিলের দাবি জানান।

তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল।

দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন। স্থানীয় এক দোকানের ব্যবস্থাপক ওমর জানান, এখন সময় বদলে গেছে। বিভিন্ন দোকানে শুধু ক্রিসমাস সামগ্রীই নয়, হ্যা লোইনের পোশাকও বিক্রি হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status