ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৩৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 1:48 PM

৩৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

৩৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

দুই বছরের দণ্ড নিয়ে ৩৪ বছর পালিয়ে বেড়িয়েও শেষে রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মো. নুরুল ইসলাম নামে ৫৬ বছর বয়সী পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) মাগুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ।
 
পুলিশ জানায়, নূরুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের বাসিন্দা। গাজীপুরের ঢাকা সিরামিকসে কর্মরত অবস্থায় ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৬ সালে তার বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়। এরপর থেকেই নুরুল ইসলাম পলাতক ছিলেন। সেই মামলায় নুরুলের দোষ প্রমাণ হওয়ায় ১৯৯৪ সালের ২৯ ফেব্রুয়ারি নুরুল ইসলামের অনুপস্থিতিতে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

পুলিশ আরো জানায়, সেই থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় ১২০ জন পুলিশ কর্মকর্তা পলাতক নুরুল ইসলামকে ধরতে অভিযান চালান। পরে লোহাগড়া থানার উপ-পরিদর্শক মাহফুজের নেতৃত্বে ডিবি’র সহযোগিতায় সোমবার নুরুল ইসলামকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে মঙ্গলবার নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
     
 সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status