ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাভারে পাঁচতলা ভবন হেলে পড়েছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 10:54 AM

সাভারে পাঁচতলা ভবন হেলে পড়েছে

সাভারে পাঁচতলা ভবন হেলে পড়েছে

সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। মঙ্গলবার সকালে বাজার রোডের বিলাস সিনেমা হলের পাশে পাঁচতলা ভবনের সামনে থাকা একটি দোকানের শাটার ভেঙে ভবনটি হেলে পড়ে।

এ ঘটনায় ভবনের অনেক বাসিন্দা নিজেদের মালামাল নিয়ে নিরাপদ দূরত্বে সরে গেছেন। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ভবনটি হেলে পড়ার খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা এসে বাজার রোডে ভিড় জমিয়েছে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং আমার প্রকৌশলীদের ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার নির্দেশ দিয়েছি।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status