ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
লিভারপুলকে বাঁচালো সালাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 2:15 PM

লিভারপুলকে বাঁচালো সালাহ

লিভারপুলকে বাঁচালো সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। মোহামেদ সালাহর গোলে রক্ষা পেয়েছে শিরোপাধারীরা।

রোববার ম্যাচে নবাগত এই দলটির উজ্জীবিত পারফরম্যান্সে হারের শঙ্কায় পড়েছিলেন সালাহরা। ম্যাচের শুরু থেকে লিভারপুল বল দখলে আধিপত্য করলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ফুলহ্যাম।

২৫ মিনিটে গোলের সুযোগ দেন লিভারপুল গোলকিপার ব্রাজিলিয়ান অ্যালিসন।  ২৭ বছর বয়সী জ্যামাইকান মিডফিল্ডার ববি করদোভা রিড ম্যাজিকে উল্লাসে মেতেছে ক্রাভান কটেজ।

৪০ মিনিটে আশা জাগিয়েছিলেন সাদিও মানে। কিন্তু সেনেগাল তারকাও শেষ পর্যন্ত লিভারপুলের কাণ্ডারি হতে পারেননি। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে হতাশ করেছেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহও।

বিরতির পরও ক্রাভান কটেজে আলোর মশাল জ্বালাতে পারেননি কোন লিভারপুল তারকা। উল্টো বেশ কয়েকবার লিভারপুল শিবিরে হানা দিয়ে কাঁপন ধরিয়ে দিয়েছেন ইভান ক্যাভালেরো। অবশেষে ৭৮ মিনিটে কামারার ভুলে পেনাল্টি পায় লিভারপুল। সুযোগ বুঝে ফুলহ্যামের জয়ের আশা গুঁড়িয়ে দেন সালাহ। তার গোলেই শেষ রক্ষা হয় লিভারপুলের।

ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা ফুলহ্যাম।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status