ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
অপশক্তির বিষবৃক্ষ উৎপাটন করব : ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 11:49 AM

অপশক্তির বিষবৃক্ষ উৎপাটন করব : ওবায়দুল কাদের

অপশক্তির বিষবৃক্ষ উৎপাটন করব : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, অপশক্তির যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা সমূলে উৎপাটন করব।’

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক,জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।’

শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান কাদের। এ সময় তার সঙ্গে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status