ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গেইলের মজার কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিওসহ)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 8:46 PM

গেইলের মজার কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিওসহ)

গেইলের মজার কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিওসহ)

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের ফানি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়- ইংল্যান্ড-উইন্ডিজ ম্যাচে ক্রিস গেইল যখন বোলিং করছিলেন তখন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক ইয়ন মরগান বল ডেলিভারি দেয়ার আগেই রানের জন্য হাঁটা শুরু করে অনেক দূর চলে যান। তখন গেইল মরগানকে মানকাডিং আউট করার সুযোগ পেয়েও বল স্টাম্পের কাছে নিয়ে আউট করার নামে মজা করেন।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় ক্যারিবীয়রা। ট্রফি জয়ের পর পুরস্কার মঞ্চেও মাটিতে ডিগবাজি দিয়ে মজা করেন গেইল।

পরের ক্লিপসে দেখা যায়- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো এক ম্যাচে বোলিং করছিলেন ক্রিস গেইল, স্ট্রাইকে ছিলেন আফ্রিকান সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি হঠাৎ করেই উইকেট থেকে সরে দাঁড়ান।  তখন বল করার পজিশন নিতে নিতে হাত ঘুরাতে ঘুরাতেই স্মিথের কাছে চলে যান গেইল।

বিষয়টি স্মিথ প্রথমে স্বাভাবিকভাবে নিলেও পরের দিকে একটু রাগান্বিত হন। তখন গেইল কিছু না বলেই গ্যালারির দর্শকদের দিকে মুখ ফিরিয়ে দুই হাত প্রসারিত করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকেন।

পরের ক্লিপসে দেখা যায়- ম্যাচের আগে প্রস্তুতি ঝালিয়ে নেয়ার ফুটবল ম্যাচে বলে শট নিয়েই পেশাদার ফুটবলাদের মতো গোল উদযাপনের ভঙ্গি করে দৌড়ে গিয়ে জার্সি খুলে দুই হাত প্রসারিত করে উল্লাস করছেন গেইল।

জিম্বাবুয়ের বিপক্ষে আরেক ম্যাচের ভিডিও ক্লিপসে দেখা যায়- ক্যারিবীয় ব্যাটসম্যানকে আউট করে হাতে মুষ্টিবেঁধে মাথানিচু করে মাটির দিকে তাকিয়ে বারবার ঘুষি দেয়ার চেষ্টা করেন গেইল।

পরের ক্লিপসে দেখা যায়- আম্পায়ার মাঠ থেকে উঠে গিয়ে বাউন্ডারিতে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রিস গেইলকে দুই হাতে ধরে ড্রেসিংরুমে নিয়ে যাচ্ছেন, মজার ছলে তিনি হয়তো বোঝাতে যাচ্ছেন তোমার আজ আর ব্যাট করার দরকার নেই।

সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিক দলের ব্যাটসম্যানকে আউট করে ড্যান্স দেয়ার পাশাপাশি মাথা নিচু করে কপালে স্যালুট দেয়ার মতো হাত রেখে মুখ বাঁকা করে ফান করেন গেইল।

আফগানিস্তানের বিপক্ষে আরেক ম্যাচে উইকেট শিকারের পর আকাশের দিকে তাকিয়ে দাড়িতে হাত বুলানোর পর ড্যান্স দেয়া শুরু করেন গেইল। সেই ম্যাচেই আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ গেইলের সঙ্গে ড্যারেন ব্রাভোর সেই ড্যান্স দেন ‘গেইল চ্যাম্পিয়ন, ব্রাভো চ্যাম্পিয়ন।’

পরের ক্লিপসে দেখা যায়- প্রতিপক্ষের উইকেট শিকারের পর মাঠেই বুকডাউন দিয়ে উদযাপন করছেন গেইল। তার দেখাদেখি বুক ডাউন দেয়া শুরু করেন সতীর্থ এক ক্রিকেটার।

আরেক ক্লিপসে দেখা যায়- ম্যাচ ক্যামেরাম্যানের ক্যামেরায় চোখ রেখে ভিডিও করায় ব্যস্ত ক্রিস গেইল। পরের ক্লিপসে দেখা যায়- গেইল সেঞ্চুরি করার পর ‘গেইল চ্যাম্পিয়ন, ব্রাভো চ্যাম্পিয়ন' গানের তালে তালে ব্যাট নিয়ে মজা করেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।



সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status