ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
যশোরে এন্টিজেন টেস্ট শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 3:45 PM

যশোরে এন্টিজেন টেস্ট শুরু

যশোরে এন্টিজেন টেস্ট শুরু

দ্রুততম সময়ে করোনা শনাক্তকরণে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে এন্টিজেন টেস্ট।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনের পর প্রথম দিনে ৩ জন সন্দেহভাজনের এন্টিজেন টেস্টে ২ জনের ফল নেগেটিভ আসে। বাকি একটির ফল প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

যশোর জেলা সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ (শনিবার) থেকে নিয়মিত এন্টিজেন টেস্ট কার্যক্রম চলবে।  এজন্য তাদের যাবতীয় প্রস্তুতি রয়েছে।  প্রাথমিকভাবে ৫শ কিটস দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

সিভিল সার্জন বলেন, কেউ ইচ্ছা করলেই এন্টিজেন পরীক্ষা করতে পারবে না। এই পরীক্ষার জন্য ডাক্তারের রেফার্ড করা লাগবে। এ ক্ষেত্রে প্রতি টেস্টের জন্য ১শ টাকা নেওয়া হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status