ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
আঙুলের অবস্থা ভালো নয়, দুবাই যাচ্ছেন মুমিনুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 3:36 PM

আঙুলের অবস্থা ভালো নয়, দুবাই যাচ্ছেন মুমিনুল

আঙুলের অবস্থা ভালো নয়, দুবাই যাচ্ছেন মুমিনুল

বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার সময় আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। চিকিৎসা করাতে দুবাই যাচ্ছেন তিনি।

সুযোগ থাকলে বিদেশে চিকিৎসা করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররা। করোনাভাইরাস ও কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় ভারত, ইংল্যান্ড,অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরে যেতে পারছেন না মুমিনুল। তবে মন্দের ভালো, ঢাকার বিকল্প হিসেবে চিকিৎসা করাতে আরব আমিরাতে যেতে পারছেন টেস্ট অধিনায়ক।

দুবাইয়ে গেলে কোয়ারেন্টাইন ছাড়াই চিকিৎসা সেবা নিতে পারবেন মুমিনুল। এ কারণেই তার সেখানে যাওয়া। ভিসা পেলে আজই দুবাইয়ের বিমান ধরতে পারেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এ ব্যাপারে মুমিনুল বলেন, প্রথমে চিন্তা ছিল ঢাকাতেই অস্ত্রোপচার করাব। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখলাম, বাংলাদেশের অনেকেই এখন দুবাইয়ে চিকিৎসা নিচ্ছে। দুবাইয়ের যে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি সেখানে বেশিরভাগ চিকিৎসকই আমেরিকা ও কানাডার নাগরিক। এমনও হতে পারে, আমার অস্ত্রোপচার করাতে হবে না। মেশিন দিয়ে হাড় বসানো গেলে ভালো হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status