ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় নেই’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 3:31 PM

আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় নেই’

আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় নেই’

ঢাকার ধামরাইয়ের এক শিক্ষিকা তার প্রেমিকের বাড়িতে সাতদিন ধরে অবস্থান করছেন। বিয়ের আশ্বাস দিয়ে পরে পালিয়ে যাওয়ার অভিযোগে তিনি এই অবস্থান নিয়েছেন বলে জানা যায়।  

শনিবার সকালে সরেজমিন গিয়ে জানা গেছে, ধামরাইয়ের নান্নার গ্রামের মজিবর রহমানের ছেলে আমির হোসেন প্রায় আড়াই বছর ধরে পাশের লাড়ুয়াকুন্ড গ্রামের এক কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের আশ্বাস দিয়ে গভীর সম্পর্কও করেন।   

এর আগে রোববার প্রেমিকাকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে যান আমীর হোসেন। সেদিন বিয়ের করার কথা বললে তাকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় একটি দোকানে বসিয়ে রেখে বাড়িতে চলে যান আমির হোসেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন। পরে নিরুপায় হয়ে ওইদিন বিকালে আমির হোসেনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকেন শিক্ষিকা। এরপর বাড়ি থেকে আমির হোসেন চলে যান।

আমির হোসেনের বাবা মজিবর রহমান ও চাচাতো ভাই আবুদল হালিম জানান, আমির হোসেনের মোবাইল বন্ধ রাখায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

মেয়ের বাবাসহ কয়েকজন অভিযোগ করে বলেন, বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে আবদুল হালিম তার চাচাতো ভাই আমির হোসেনকে অন্যত্র সরিয়ে রেখেছে।

এদিকে বিয়ের দাবিতে অবস্থান করা শিক্ষিকা জানান, বিয়ের প্রলোভন দিয়ে আমার সর্বনাশ করেছে আমির হোসেন। এখন সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status