ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 3:28 PM

রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২

রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২

রাজধানীর রমনা থানা এলাকা থেকে জাল টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলো- মো. হানিফ গাজী (৪৬) ও মো. ইয়াছিন মোল্লা ওরফে আব্দুল হান্নান (৫৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানের নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় জাল টাকার কারবার করছিল তারা।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status