ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 2:01 PM

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগী রাব্বী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোররাতে শহরের রেলস্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়- জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৪) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান অভি (২৪)।

সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, মাদক, ছিনতাই ও অস্ত্রসহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ 'কাঁদামাটি'র একজন সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেবা কুমার দলের অন্যান্য সহযোগিদের নিয়ে শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করছে বলে সংবাদ আসে র‌্যাবের কাছে। র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status