ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নড়াইলে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহাজন একাদশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 1:28 PM

নড়াইলে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহাজন একাদশ

নড়াইলে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহাজন একাদশ

মুজিববর্ষ উপলক্ষে নড়াইলের নড়াগাতি থানার মাউলি স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে মহাজন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে মাউলী পঞ্চপল্লী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়।

উভয় দলেই বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাই-ব্রেকারে মহাজন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুমড়ি ফুটবল একাদশকে পরাজিত করে।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শেখ মকিদ, মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার মিকু, মাউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক, মাউলী পঞ্চপল্লী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মিজানুর রহমান, মাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস, মাউলী ইউনিয়নের মেম্বার মোকশেদুল শেখ, শিক্ষক রাজিব রায়, শিক্ষক সানোয়ার মোল্লা, জাসাদুর রহমান জিল্লু, মুরাদ হোসেন, জাহাঙ্গীর আলম লেন্টু, শেখ মাসুদ রানা, শেখ শরিফুল ইসলাম, শেখ হিরা, সোহাগ শেখ, সুজন রায় প্রমুখ।



সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status