ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, খাদে পড়ে প্রাণ গেল দুই আরোহীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 1:24 PM

মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, খাদে পড়ে প্রাণ গেল দুই আরোহীর

মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, খাদে পড়ে প্রাণ গেল দুই আরোহীর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-ইয়াছিন (৩০) ও রুবেল (২৮)। তারা চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ারবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সরফ উদ্দিন।

হাইওয়ে পুলিশ জানায়, ইয়াছিন ও রুবেল মোটরসাইকেলযোগে ফেনী থেকে চৌদ্দগ্রামে ফিরছিলেন। মহাসড়কের নানকরা নামকস্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মিয়ারবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সরফ উদ্দিন জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status