ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 12:48 PM

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারী সদরের কচুকাটা বাজারে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কচুকাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জিল্লুর জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজিরহাট গ্রামের আমিনুর রহমানের ছেলে।  

কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ চৌধুরী বাংলানিউজকে জানান, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে শ্বশুর মোকলেছার রহমানের বাড়ি থেকে স্ত্রী, ছেলেসহ ভ্যানে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন জিল্লুর। এ সময় কচুকাটা বাজারের কাছে নীলফামারীগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় পাকা রাস্তায় ছিটকে পড়ে জিল্লুরের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে টেংগনমারী বাজারে প্রাথমিক চিকিৎসার পর রংপুরে নেওয়ার পথেই মারা যান তিনি।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।   

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status