ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
খাটের নিচে নিখোঁজ যুবকের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 11:21 AM

খাটের নিচে নিখোঁজ যুবকের মরদেহ

খাটের নিচে নিখোঁজ যুবকের মরদেহ

নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামের টেরীবাজারে বাসার খাটের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) ভোরে নগরীর টেরিবাজার এলাকার আফিমের গলির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে তাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ঘরের খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

স্বজনরা জানান, তিনদিন আগে নিখোঁজ হয় সে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর ওই বাসার খাটের নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় জখমের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে এটি এখনও জানা যায়নি বলে জানান তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status