ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নৃত্যশিল্পীকে তুলে নিয়ে গণধর্ষণ, যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 10:01 AM

নৃত্যশিল্পীকে তুলে নিয়ে গণধর্ষণ, যুবক গ্রেফতার

নৃত্যশিল্পীকে তুলে নিয়ে গণধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সুন্নতে খাতনার অনুষ্ঠান থেকে এক নৃত্যশিল্পীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে ফজলে রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বান্ধবী ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থল থেকে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন নৃত্য শিল্পী। ফজলে রাব্বি গোপালগঞ্জের শশাবাড়ীয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি কলোনির আহসান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ধর্ষণের শিকার তরুণী একটি গার্মেন্টে চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করেন। বৃহস্পতিবার রাতে শরীফ নামে এক ড্যান্স মাস্টারের সঙ্গে দুই বান্ধবী পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির রাসেলের বাড়িতে একটি সুন্নতে খাতনার অনুষ্ঠানে ড্যান্স করতে যান।

রাত সাড়ে ১২টার দিকে ফজলে রাব্বি এক নৃত্যশিল্পীকে পাশের আহসানউল্লাহর বাড়িতে একটি রুমে নিয়ে যায়। সেখানে প্রথমে ফজলে রাব্বি পরে আহসান উল্লাহর ছেলে কামরুল ইসলাম ধর্ষণ করে। তখন আরেক বান্ধবী ৯৯৯ এ ফোন করে থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিক পুলিশ গিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করতে পারলেও পালিয়ে যায় কামরুল ইসলাম। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status