ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 5:01 PM

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে আব্দুল কাইয়ুম নামে এক পুলিশ সদস্যকে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। ওই পুলিশ সদস্যের নাম আব্দুল কাইয়ুম (৩২)। ময়মনসিংহের নান্দাইলে এ ঘটনা ঘটে।

কাইয়ুম নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লেপসিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি জামালপুর সদর থানার বেলটিয়া এলাকায়। তিনি বিবাহিত এবং দুই ছেলে সন্তানের বাবা। খবর পেয়ে তার স্ত্রী থানায় ছুটে এসেছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের আব্দুল মন্নাছের বাড়ি থেকে ওই তরুণীসহ পুলিশ সদস্যকে আটক করে স্থানীয়রা। আব্দুল মন্নাছ পুলিশ সদস্যের পূর্বপরিচিত। ওই দিন সকালে মন্নাছের বাড়িতে যান আব্দুল কাইয়ুম। দীর্ঘ সময় পার হলেও পুলিশ সদস্য বাড়ি থেকে বের না হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা ওই বাড়ির একটি ঘরে গিয়ে তরুণী ও কাইয়ুমকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ওই তরুণীর পরিচয় জানতে চাইলে কাইয়ুম তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তরুণী সে কথা অস্বীকার করায় জনতা তাদের দুজনকেই আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুই বছর আগে নান্দাইল থানায় কর্মরত অবস্থায় ওই তরুণীকে গোপনে বিয়ে করেছেন বলে দাবি করছেন পুলিশ সদস্য আব্দুল কাইয়ুম।

ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ‘পুলিশ সদস্যের প্রথম স্ত্রী রাতে নান্দাইল থানায় এসেছেন। পুলিশ সদস্য দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চান। তবে ওই তরুণীর সঙ্গে বিয়ে না হয়ে থাকলে বা কেউ অভিযোগ দিলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status