ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সুন্দরবনে ৩৩ পর্যটক নিয়ে ডুবল লঞ্চ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 4:51 PM

সুন্দরবনে ৩৩ পর্যটক নিয়ে ডুবল লঞ্চ

সুন্দরবনে ৩৩ পর্যটক নিয়ে ডুবল লঞ্চ

সুন্দরবনে পশুর নদীতে ৩৩ পর্যটক নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার ভোরে বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন-এর যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক কচি।

তিনি জানান, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে সুন্দরবনে আসে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টুরিস্ট লঞ্চ ‘ডিসকভারি’ খুলনার ৪ নম্বর ঘাট থেকে হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়।

মাজহারুল হক জানান, শুক্রবার ভোর ৪টার দিকে লঞ্চটি বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় পৌঁছালে পশুর নদীর ডুবোচরে আটকে যায়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন।

নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটি পেছন থেকে নদীতে নেমে যেতে থাকে। একপর্যায়ে এটি লম্বালম্বিভাবে নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর নিজ এলাকায় ফিরে গেছেন পর্যটকরা।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status