ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে যেতেন ব্রাহ্মণবাড়িয়ার ফারুক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 December, 2020, 4:23 PM

গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে যেতেন ব্রাহ্মণবাড়িয়ার ফারুক

গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে যেতেন ব্রাহ্মণবাড়িয়ার ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে পালানোর সময় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারে থাকা আরো তিনজন পালিয়ে যায়।  

জানা গেছে, আটককৃত ব্যক্তির নাম ফারুক মিয়া। সে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ইসমাইল মিয়ার ছেলে। আটককৃত চোর, গরুসহ প্রাইভেটকারটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরীর পাশের এলাকা থেকে চোর চক্রের চার সদস্য গরুটিকে চুরি করে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভেতরে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গরুটি ডাকাডাকি শুরু করে।

এসময় লোকজনের নজরে আসায় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে কুট্টাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ এসে প্রাইভেটকার সহ গরুটি আটক করে।

এদিকে পুলিশ আসার আগে চোর চক্রের অপর তিন সদস্য কৌশলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারসহ চোরদলের সদস্য ফারুককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আটককৃত চোর ফারুক মিয়া জানান, তারা গরুটি চুরি করে মৌলভীবাজার জেলায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status