ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিকেটে ৯৯ দেশকে পেছনে ফেলল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 3:34 PM

ক্রিকেটে ৯৯ দেশকে পেছনে ফেলল বাংলাদেশ

ক্রিকেটে ৯৯ দেশকে পেছনে ফেলল বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৮ সালের ২৬ এপ্রিল সকল সদস্য দেশকে টি-২০ স্ট্যাটাস প্রদান করে। এর মাধ্যমে টি-২০ খেলার যোগ্যতা অর্জন করে ১০৪টি দেশ। শেষ দুই বছরে খেলা ম্যাচগুলোতে সাফল্যের দিক থেকে বেশ উপরের দিকে আছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-২০তে জয়ের শতকরা হার অনুযায়ী গত দুই বছরে ১০৪ দেশের মাঝে পঞ্চম স্থানে আছে টাইগাররা।

একসময় বাংলাদেশের জন্য গোলকধাঁধা ছিল টি-২০ ক্রিকেট। ম্যাচ খেলতে নামলে পরাজয় ছিল নিত্যসঙ্গী। তবে সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে অবস্থার পরিবর্তন। এখন মাঠে চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররা। জয়ের দেখা পায় অনেক বেশি।

গত দুই বছরে ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মাঝে জিতেছে ছয় ম্যাচে, হারের মুখ দেখেছে পাঁচটিতে। সাফল্যের শতকরা হার ৫৪.৫৪।

সাফল্যের হারে সাকিব-তামিমদের উপরে আছে মাত্র চারটি দেশ। ৭৬.৯২ শতাংশ ম্যাচ জিতে সবার উপরে অস্ট্রেলিয়া। ১৪ ম্যাচের দশটিতেই জিতেছে তারা। হেরেছে তিনটিতে। ২১ ম্যাচে ১৫ জয়ে তালিকার দুইয়ে ইংল্যান্ড। দলটির সাফল্যের হার ৭৫ শতাংশ।

তালিকার তিনে বিরাট কোহলির ভারত। ২৪ টি-২০ খেলে ১৬ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সাফল্যের হার ৬৯.৫৬। বাংলাদেশের আগে তালিকার চারে অবস্থান করা দলটির নাম আফগানিস্তান। ১৩ ম্যাচ খেলে নয়টিতে জিতেছে রশিদ খানের দল। সাফল্যের হার ৬৯.২৩ শতাংশ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status