ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 11:55 AM

যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান

যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম চালান যুক্তরাজ্যে পৌছেঁছে।

সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ব্রিটেনে পৌঁছার পর ভ্যাকসিনগুলোকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। সেখান থেকেই দেশের বিভিন্ন হাসপাতালে সেগুলো বিতরণ করা হবে।

যুক্তরাজ্য সরকার এই টিকার চার কোটি ডোজ অর্ডার করেছে, যা দেশটির দুই কোটি মানুষকে টিকার দেয়ার জন্য যথেষ্ট।

ইংল্যান্ডের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার অধ্যাপক জোনাথন ফন-ট্যামের দাবি, প্রথম ধাপের টিকাদানের কাজ শেষ করতে পারলে দেশে করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ৯৯ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে।

সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, অগ্রাধিকারের প্রথম তালিকায় যারা আছেন তারা সবাই টিকা নিলে এটা সম্ভব এবং এটা খুবই কার্যকর হবে। জোনাথন ফন-ট্যাম জানান, যত ‘দ্রুত’ ও ‘বেশি’ সম্ভব টিকা বণ্টন করা দরকার। তবে এক্ষেত্রে কিছু বিষয়ে শিথিলতা আনার কথাও বললেন তিনি।

ফাইজার ও বায়ো-এনটেকের টিকা উৎপাদন করা হচ্ছে বেলজিয়ামের ল্যাবে। সেখান থেকে ইউরোটানেল হয়ে টিকা আনা হয়েছে যুক্তরাজ্যে।

এই চালানের টিকা কারা পাবেন তা দেশটির টিকাদান কমিটির সুপারিশ এবং সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে রয়েছেন কেয়ার হোমসে থাকা বয়স্ক জনগণ এবং কেয়ার হোমের স্টাফরা। এরপরই থাকছেন যাদের বয়স ৮০ এর ওপরে এবং স্বাস্থসেবা কর্মীরা।

গত মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়ো-এনটেক চূড়ান্ত পরীক্ষার প্রাথমিক ফল তুলে ধরে জানায়, তাদের টিকা মানুষকে করোনা থেকে নিরাপদ রাখতে ৯০ শতাংশ কার্যকর।

পরে তারা চূড়ান্ত প্রতিবেদনে জানায়, টিকাটি বয়স্কদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর এবং এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই টিকা প্রয়োগ হতে যাওয়া প্রথম দেশ যুক্তরাজ্য।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status