ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 10:59 AM

যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান

যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্য সংলাপ’-এ অংশগ্রহণ করে আরো বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্বশর্ত আরোপ করার অবস্থায় যুক্তরাষ্ট্র নেই।

জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া আইন বাস্তবায়ন করবে। ওই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে।  

বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার যে জিগির পশ্চিমা দেশগুলো তুলেছে সে সম্পর্কে জারিফ বলেন, পরমাণু সমঝোতার আলোচনায় অপর পক্ষগুলোই সে সময় এ দু’টি বিষয় অন্তর্ভুক্ত করতে চায়নি। কারণ তারা এ অঞ্চলে তাদের অশুভ তৎপরতা বন্ধ করতে রাজি ছিল না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status