ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্মৃতি উসকে দিলেন সারা-বরুণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:03 PM

স্মৃতি উসকে দিলেন সারা-বরুণ

স্মৃতি উসকে দিলেন সারা-বরুণ

গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। এতে রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি এখনো দর্শকরা ভোলেননি। দুই যুগ পর নির্মিত হচ্ছে এই সিনেমার রিমেক। এতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে।

অবশেষে রাজু কুলি আর মালতী রূপে হাজির হলেন সাইফ কন্যা সারা ও বরুণ ধাওয়ান। বুধবার (২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তেরি ভাবি’। এতে দেখা যায়—বরুণ ওরফে রাজু কুলি রেল স্টেশনে তার সহকর্মীদের নিয়ে নাচছেন। যা দর্শক-শ্রোতাদের সেই ১৯৯৫ সালের স্মৃতি উসকে দিয়েছেন। সারা-বরুণের পারফরম্যান্সের প্রশংসা করছেন দর্শকরা।

গত বছরের ৮ আগস্ট ব্যাংককে সিনেমাটির শুরু হয়। কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, জনি লিভার, অনিল ধাওয়ান প্রমুখ। চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের মুক্তি পায়নি। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status