ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রোনালদোর বিশেষ রাতে জুভেন্টাসের সহজ জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 3:29 PM

রোনালদোর বিশেষ রাতে জুভেন্টাসের সহজ জয়

রোনালদোর বিশেষ রাতে জুভেন্টাসের সহজ জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এদিন ক্যারিয়ারের ৭৫০তম গোল করেছেন তিনি। সিআর সেভেনের এমন কীর্তির দিনে ঘরের মাঠে ডায়নামো কিয়েভকে ৩-০ গোলে পরাজিত করেছে তুরিনের ওল্ড লেডিরা।

রোনালদোর কীর্তি ছাড়া এই ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড হয়েছে। প্রথম কোনো নারী রেফারি হিসেবে এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলা পরিচালনা করেছেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট।

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় গোল করেন ফেড্রিকো সিয়েসা। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল। এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। ৬৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। স্কোরশিটে নাম তুলে অনন্য মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এর মাধ্যমে ‘জি’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে জুভেন্টাস। এর পাশাপাশি বার্সেলোনা নিশ্চিত করেছে গ্রুপের শীর্ষস্থান। অন্যদিকে ডায়নামো কিয়েভ ও ফেরেঙ্কভারোসের বিদায় হয়েছে সুনিশ্চিত।

৫ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ১ পয়েন্ট করে নিয়ে কিয়েভ ও ফেরেঙ্কভারোস রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status