ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাশরাফীকে দলে চায় খুলনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 3:24 PM
সর্বশেষ আপডেট: Thursday, 3 December, 2020, 3:26 PM

মাশরাফীকে দলে চায় খুলনা

মাশরাফীকে দলে চায় খুলনা

বঙ্গবন্ধু টি-২০ কাপে খাতা-কলমে হেভিওয়েট দলের তকমা পেলেও মাঠের পারফরম্যান্সে সেভাবে আলো ছড়াতে পারেনি জেমকন খুলনা। জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত পুরোপুরি দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ। এমতাবস্থায় জাতীয় দলের আরেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে চাচ্ছে খুলনা কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার হঠাৎ করেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন মাশরাফী। স্টেডিয়ামে এসেই অনুশীলনে নেমে পড়েছিলেন তিনি। তখন থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চলতি বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলতে পারেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

টুর্নামেন্টে মাশরাফীর অংশ নেয়ার বিষয়ে এখন পর্যন্ত বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে বোর্ড কিছু বলার আগেই আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা।

এ ব্যাপারে জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, মাশরাফী এমন একটা নাম, তিনি এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাইবে। আমরাও তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো উনার এভেইভিলিটি। বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে উনি কি অবস্থায় আছেন, তার ফিটনেস কি অবস্থায় আছে।

তিনি আরো বলেন, বোর্ডের একটা পলিসি ছিল যে ড্রাফট লিস্টে শুরুতে মাশরাফীর নাম ছিল না। কিন্তু পরে যখন তিনি ইনক্লুড হবেন তখন অনেক দল তাকে নিতে আগ্রহ দেখাতে পারে। সেসময় বোর্ডই সিদ্ধান্ত নেবে। আমরা এখন আমাদের আগ্রহ দেখিয়েছি। বাকিটা বোর্ডের ওপর।

নাফিস ইকবাল যোগ করেন, এখন আসলে দেখার বিষয় অন্য কোনো দল মাশরাফীকে নিতে আগ্রহ দেখিয়েছে কিনা। তারপর আসলে সিদ্ধান্ত নেয়া হবে কে কিভাবে পাবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status