ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফতুল্লায় আগুনে একই পরিবারের দগ্ধ ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 1:46 PM

ফতুল্লায় আগুনে একই পরিবারের দগ্ধ ৩

ফতুল্লায় আগুনে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-  রেজা কাজী (৪৫), তার স্ত্রী জমিলা খাতুন (৩৫) ও তাদের মেয়ে মিতু আক্তার (১৫)। তারা গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

দগ্ধ রেজা কাজী ভ্যানে করে হরেকরকম মাল ক্রয় বিক্রয় করেন। তিনি পাবনা জেলার সুজানগর থানার আহম্মদপুর গ্রামের মৃত ইসলাম কাজীর ছেলে।

বাড়িওয়ালা ইয়াসিন মিয়া জানান, আগুনের সূত্রপাত বলতে পারি না। তবে মশার কয়েল থেকে হতে পারে। আগুনে দগ্ধ রেজা কাজী, তার স্ত্রী জমিলা খাতুন ও তাদের মেয়ে মিতু আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সুস্থ হয়ে ফিরলে তারাই আগুনের সূত্রপাত সঠিকভাবে বলতে পারবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে রেজা কাজীর শরীরের পুরো অংশ পুড়ে চামড়া উঠে গেছে। অন্যদিকে তার স্ত্রী জমিলা খাতুনের শরীরের অধিকাংশ পুড়ে গেছে। এবং তাদের দুজনের চেয়ে কম পুড়েছে মিতু আক্তারের শরীর। তবে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status