ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দিনাজপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীর সাইকেল র‌্যালি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 3 December, 2020, 1:42 PM

দিনাজপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীর সাইকেল র‌্যালি

দিনাজপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীর সাইকেল র‌্যালি

দিনাজপুরে ব্যতিক্রমী প্রচারণায় পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনায় সাইকেল র‌্যালি হয়েছে। আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর কাছে নিজের প্রার্থীতা জানান দেয়ার জন্য ব্যতিক্রমী এ উদ্যোগ নেন সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ।


গতকাল বুধবার বিকেলে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় বাইসাইকেল র‌্যালি করেন তিনি। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের ঈদগাহ মাঠ থেকে বাইসাইকেল র‌্যালিটি শুরু করে পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলহাট এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় মেয়র পদপ্রার্থী রাশেদ পারভেজ সকলের উদ্দেশ্যে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status