ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হয় বিয়ে, না হয় আত্মহত্যা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 1:35 PM

হয় বিয়ে, না হয় আত্মহত্যা!

হয় বিয়ে, না হয় আত্মহত্যা!

ধামরাইয়ে এক কলেজছাত্রী বিয়ে করার দাবিতে তার প্রেমিক নৌবাহিনীতে কর্মরত এক সদস্যের বাড়িতে চার দিন ধরে অবস্থান করছে বলে জানা গেছে।

এ ঘটনায় পারিবারিক সহায়তায় প্রেমিক আমীর হোসেন বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে গা ঢাকা দেওয়ার আগেই প্রেমিকার সঙ্গে নিজ বাড়িতে রাত্রিযাপন করেন প্রেমিক আমীর হোসেন। এমনটাই জানালেন অবস্থানরত প্রেমিকা।

এ বিষয়ে আমীর হোসেনের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বারবার দেন-দরবার করেও বিয়ের কোন ব্যবস্থা করতে পারছে না কেউ।

এদিকে আমীর হোসেন তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে ঘোষণা দিয়েছে অবস্থানরত ওই কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার নান্নার গ্রামে।

ভুক্তভোগী, তার পরিবার এবং এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, উপজেলার নান্নার গ্রামের মজিবর রহমানের ছেলে নৌবাহিনীর সদস্য আমীর হোসেন প্রায় আড়াই বছর ধরে পাশের লাড়ুয়াকুন্ড গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের প্রলোভন দিয়ে দৈহিক সম্পর্ক করে। ছুটিতে এসে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে আমীর হোসেন।

গত কয়েকদিন আগে ১৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন আমীর হোসেন। এরপর গত রোববার তার প্রেমিকাকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে গেছেন তিনি। ওইদিন বিয়ের করার কথা বললে তাকে জয়পুরা এলাকায় একটি দোকানে বসিয়ে রেখে বাড়িতে যান আমীর হোসেন।

এরপর সে মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে নিরুপায় হয়ে ওইদিন বিকেলে আমীর হোসেনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান করে কলেজছাত্রী।

এদিকে আমীর হোসেনের চাচাতো ভাই সেনাসদস্য (অব.) আবদুল হালিম বিয়ে পড়ানোর মিথ্যে আশ্বাস দিয়ে সোমবার রাতে মেয়ের অভিভাবকদের ডেকে নেন ওই বাড়িতে। কিন্তু রাত হওয়ার অজুহাত দেখিয়ে মঙ্গলবার সকালে বিয়ে পড়ানো হবে বলে মেয়ের অভিভাবকদের ফের জানিয়ে দেন আবদুল হালিম।

মঙ্গলবার সারাদিন অপেক্ষায় রেখে বিকেলে মেয়ের অভিভাবকদের হালিম জানিয়ে দেন আমীর হোসেন মোবাইল ফোন বন্ধ রাখায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর মঙ্গলবার রাতে মেয়ের অভিভাবকরা নান্নার গ্রামের মাতবরদের শরণাপন্ন হন। মাতবররা বুধবার সকালে আমীর হোসেনকে হাজির করতে দেন তার বাবা মজিবরকে। কিন্তু আজও হাজির হননি আমীর হোসেন।

আমীর হোসেনের বাবা মজিবর রহমান ও চাচাতো ভাই আবুদল হালিম জানান, আমীর হোসেনের মোবাইল ফোন বন্ধ রাখায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

মেয়ের বাবাসহ কয়েকজন অভিযোগ করে বলেন, বিয়ে করানোর মিথ্যে আশ্বাস দিয়ে আবদুল হালিম তার চাচাতো ভাই আমীর হোসেনকে অন্যত্র সরিয়ে রেখেছে।

এদিকে বিয়ের দাবিতে অবস্থান করা মেয়েটি জানায়, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমার সর্বনাশ করেছে আমীর হোসেন। এখন সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই।


সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status