ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর ৪টি রকেটের আঘাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 2:29 PM

আবারও বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর ৪টি রকেটের আঘাত

আবারও বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে পরপর ৪টি রকেটের আঘাত

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তারবেষ্টিত গ্রিন জোনে আবারও রকেট হামলা হয়েছে। মঙ্গলবার গ্রিন জোন এলাকায় চারটি রকেট আঘাত হানে।

ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন দূতাবাসের কাছে চারটি কাতিউশা রকেট আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় নতুন বাগদাদ এলাকা থেকে এসব রকেট ছোঁড়া হয়।

হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের কয়েকজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, এই রকেট হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত। এরপরও গত কয়েক বছর ধরে গ্রিন জোন এলাকায় মাঝেমধ্যেই রকেট হামলার ঘটনা ঘটছে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status