ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
করোনায় আক্রান্ত নায়ক ফারুক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 11:04 PM

করোনায় আক্রান্ত নায়ক ফারুক

করোনায় আক্রান্ত নায়ক ফারুক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা স্ত্রী বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে গতকাল রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে আজ রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ।

রূম্পা বলেন, চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status