ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে তরুণীসহ দুইজনের লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 10:33 PM

টাঙ্গাইলে তরুণীসহ দুইজনের লাশ উদ্ধার

টাঙ্গাইলে তরুণীসহ দুইজনের লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে পৃথক ঘটনায় নিহত এক তরুণীসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার ধুপটিয়া গ্রামের আদর আলীর মেয়ে আতিয়া আক্তার ও বাবনাপাড়া গ্রামের দিনেশ কর্মকারের ছেলে স্বপন কর্মকার।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে নিজ বাড়িতে গোখাদ্য (খড়) আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান আতিয়া আক্তার। ভোরে নদীতে মাছ ধরতে যাওয়া এক মৎস্য শিকারি খড়ের গাদার সামনে তাকে পরে থাকতে দেখে সবাইকে খবর দেন। খবর পেয়ে তার পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি মো. আনিছুর রহমান আনিস।

অপরদিকে, সকালে একই উপজেলার বাবনাপাড়া গ্রামের নিজ দোকান থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বর্ণ কারিগর স্বপন কর্মকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাগরপুর থানার ওসি মো. আনিছুর রহমান আনিস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status