ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ছেলের হাতে মায়ের প্রেমিক খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 10:09 PM

ছেলের হাতে মায়ের প্রেমিক খুন

ছেলের হাতে মায়ের প্রেমিক খুন

মাদারীপুরের কালকিনিতে মায়ের প্রেমের জের ধরে ছেলের হাতে জাহিদ মীর (২০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সোমবার সকালে অভিযুক্ত ছেলের বসত ঘরসহ ৬টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রী জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছে। এ নিয়ে ওই প্রবাসীর ছেলে সাকিব ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শনিবার রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে যান। এ সময় প্রবাসীর ছেলে সাকিব তাকে একটি নির্জন জায়গায় ডেকে নেন। পরে সাকিবের নেতৃত্বে সাগর, সামচুল হক, লোকমান, খবির ও জীবনসহ বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখেন। স্থানীয় লোকজন পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রোববার রাতে চিকিৎসা অবস্থায় জাহিদ মীর মারা যান।

জাহিদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু লোক বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং তারা সাকিব, শাহ আলম, নুরু, সামচু, সাজু ও হালিসহ ৬ জনের ঘরে আগুন দেয়। খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত জাহিদের ভাবি পিপাসা বেগম বলেন, 'বিয়ের অনুষ্ঠানে আমার দেবর জাহিদ নাচতে গেলে তাকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করেছে সাকিবও তার লোকজন। আমরা সঠিক বিচার চাই।' আসাদ মীর বলেন, 'সাকিবের মামা লোকমানের প্রভাবেই আমার ভাইকে খুন করা হয়েছে।'

তবে এ বিষয়ে জানতে অভিযুক্তদের কাউকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status