ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনে ব্যস্ত রাস্তায় স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:23 PM

চীনে ব্যস্ত রাস্তায় স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী!

চীনে ব্যস্ত রাস্তায় স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী!

ব্যস্ত রাস্তার মধ্যেই নিজের স্ত্রীকে পেটাচ্ছেন স্বামী। মারে কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন ওই নারী। অথচ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও তাতে বাধা দিচ্ছেন না কেউ। চীনের শৌঝউ শহরের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, আশেপাশে অত মানুষ থাকলেও কেন কেউ এগিয়ে মারমুখী ওই ব্যক্তিকে আটকালেন না?

চীনের বিভিন্ন গণমাধ্যমেই এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। তার পর তা ভাইরাল হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শনিবার সকালে ওই ঘটনাটি ঘটে। ওই দম্পতি একটি ইলেক্ট্রিক স্কুটারে চড়ে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। এর পরই গন্ডগোলের সূত্রপাত। নিজের স্ত্রীর ওপরে কোনো কারণে ক্ষুব্ধ হয়ে তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে ওই ব্যক্তি।

যেখানে এই ঘটনা ঘটছে তার চারপাশে পথচারী থেকে শুরু করে সাইকেল, মোটরসাইকেল আরোহী দাঁড়িয়ে রয়েছেন। অথচ ওই নারীকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউ। ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করেছেন, ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও কেন কেউ নারীর সাহায্যে এগিয়ে গেলেন না?

দেশটির স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিশ এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status