ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবিতে হেফাজতের ফ্রান্সবিরোধী সমাবেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 2:47 PM

ছবিতে হেফাজতের ফ্রান্সবিরোধী সমাবেশ

ছবিতে হেফাজতের ফ্রান্সবিরোধী সমাবেশ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকায় সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশের পাশাপাশি ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে তাদের।

আজ সোমবার বেলা ১১টা থেকে পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে হেফাজত। আগেই তারা এ প্রতিবাদ সমাবেশ ও ফরাসি দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল।

আজ সোমবার ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের কর্মীরা এখানে জড়ো হতে শুরু করেন। তারা বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেন। এর ফলে পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

হাতে নানা ধরনের প্ল্যাকার্ড হাতে এ সমাবেশে অংশ নিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। তাদের মুখে রয়েছে ফ্রান্সবিরোধী নানা স্লোগান। এ সময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখোর কুশপুত্তলিকাও দেখা যায়, তবে তাতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়নি।

হেফাজতের সমাবেশ ঠেকাতে রাজধানীর শান্তিনগর এলাকায় ব্যারিকেড দেওয়ার কথা জানিয়ে পুলিশ। হেফাজতের মিছিল মালিবাগের দিকে গেলে সেখানেও পুলিশের ব্যারিকেড দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, হেফাজত ইসলামের মিছিলকে কোনোভাবেই গুলশানে ফরাসি দূতাবাসের দিকে যেতে দেওয়া হবে না। এ জন্যই তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে।

স্যামুয়েল প্যাটি নামে ফ্রান্সের স্কুলশিক্ষক তার শিক্ষার্থীদের সঙ্গে বাক-স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরশ্ছেদ করে হত্যা করেন। এরপর শার্লি এবদো নামের এক ফরাসি ম্যাগাজিন হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। এর প্রতিবাদে সারাবিশ্বের মুসলিমরা প্রতিবাদ জানিয়ে আসছেন। বাংলাদেশেও প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে অনেকেই। ইসলামী সংগঠনগুলো নিয়েছে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status